সরকারি চাকরিজীবীদের গৃহঋণ বা ফ্ল্যাট ক্রয় ঋণ জনতা, রূপালী, সোনালী, অগ্রণী ব্যাংক থেকে বিশেষ সুবিধা ঋণ ২০২৬
সরকারি চাকরিজীবীদের গৃহঋণ বা ফ্ল্যাট ক্রয় ঋণ জনতা, রূপালী, সোনালী, অগ্রণী ব্যাংক থেকে বিশেষ সুবিধা ঋণ সরকারি চাকরিজীবীদের গৃহঋণ বা ফ্ল্যাট ক্রয় ঋণ ২০১৮ নীতিমালা অনুযায়ী স্থায়ী কর্মচারীদের জন্য ৯% সুদে ৪% গ্রহীতা এবং ৫% সরকারি ভর্তূকিতে সর্বোচ্চ ২০ বছরে পরিশোধযোগ্য একটি বিশেষ সুবিধা ঋণে সর্বোচ্চ ৭৫ লাখ পর্যন্ত পদভেদে ঋণ পাওয়া যায়। যেখানে জামি বা ফ্ল্যাটের মূল্যের ৯০% পর্যন্ত ঋণ দেওয়া হয়।
ঋণ সুবিধার মূল বৈশিষ্ট্যসমূহঃ
- ঋণের পরিমানঃ সর্বোচ্চ ৭৫ লাখ পর্যন্ত পদভেদে ঋণ পাওয়া যায়
- মেয়াদঃ সর্বোচ্চ ২০ বছরে
- যোগ্যতাঃ স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত সামারিক বেসামরিক কর্মকর্তা/ কর্মচারীগণ।
- ব্যাংকসমূহঃ জনতা, রুপালী, সোনালী, অগ্রণী
কারা আবেদন করতে পারবেন
১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন / মন্ত্রণালয় / বিভাগ / অধিদপ্তর / পরিদপ্তর / কার্যালয়সমূহে শুধুমাত্র স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত সামারিক বেসামরিক কর্মকর্তা/ কর্মচারীগণ।
২। ঋণ প্রাপ্তির সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।
৩। আবেদনকারীর মাসিক বেতন অনলাইন ইএফটি পদ্ধতির আওতায় থাকতে হবে।
কারা আবেদন করতে পারবেন না
১। রাষ্টায়ত্ত্ব ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্টমালিকানাধীন কোম্পানিতে নিযুক্ত কর্মচারীগণ এই ঋণ সুবিধার আওতাভুক্ত হবেন না।
২। চুক্তিভিত্তিক খন্ডকালীন ও অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত কোনো কর্মচারী এই ঋণ পাওয়ার যোগ্য হবেন না।
৩। কোনো সরকারি চাকরিজীবির বিরুদ্ধে বিভাগীয় মামলা রজ্জু এবং দূর্নীতি মামলার ক্ষেত্রে চার্জশীট দাখিল হলে মামলার চুড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নীতিমালার আওতায় ঋণ গ্রহণের জন্য বিবেচিত হবেন না।
আবেদনের জন্য দিক নির্দেশিকাঃ
১। আবেদনকারীকে জনতা, রুপালী, সোনালী, অগ্রণী ব্যাংক লিমিটেড এর ওয়েবসাইটে গিয়ে প্রাথমিকভাবে ট্র্যাকিং নম্বর সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
২। অনলাইনে আবেদন ফরম পূরণ করলে তাকে একটি অটো জেনারেট ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে। যা ডাউনলোড করে প্রিণ্টআউট করে নিতে হবে।
৩। আবেদনকারীকে জনতা, রূপালী, সোনালী, অগ্রণী ব্যাংক এর ওয়েব পেইজ থেকে মূল আবেদন ফরম, ঋণ প্রাপ্যতা সংক্রান্ত প্রত্যয়ন বেতন-ভাতা ইএফটিএর মাধ্যমে প্রেরণ সংক্রান্ত প্রত্যায়ন ও চেকলিষ্ট সংগ্রহ করতে হবে।
৪। প্রাথমিক আবেদন ট্র্যাকিং নম্বরসহ মূল আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে ঋণের প্রাপ্যতা সংক্রান্ত প্রত্যয়ণ বেতন-ভাতা ইএফটি এর মাধ্যমে প্রেরণ সংক্রান্ত প্রত্যয়ন এবং চেকলিষ্টে উল্লিখিত প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আবেদনকারীর যে শাখা বরাবর অনলাইনে আবেদন করেছেন সে শাখায় দাখিল করিতে হইবে।
৫। জনতা, রুপালী, সোনালী, অগ্রণী ব্যাংক লিমিটেড এর যে শাখা হতে ঋণ গ্রহণের ইচ্ছুক আবেদনকারীকে উক্ত শাখায় একটি হিসাব থাকতে হবে। উক্ত হিসাবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন-ভাতা / পেনশন এবং গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয় ঋণ বিতরণ ও আদায় সংক্রান্ত সমুদয় কার্যক্রম পরিচালিত হবে।
গৃহ নির্মাণ / ফ্ল্যাট ক্রয় ঋণের আবেদন করার জন্য ফরমসমূহ ঃ
সাময়িক অনুমোদপত্র বাড়ি নির্মাণ
সাময়িক অনুমোদপত্র ফ্ল্যাট ক্রয়
সাময়িক অনুমোদনপত্র ফ্ল্যাট ক্রয় যৌথ
সরকারি কর্মচারিদের জন্য গৃহ নির্মাণ / ফ্ল্যাট ক্রয় ঋণ আবেদনের সার্কুলার
বাড়ি নির্মাণ ঋণ এর ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদিঃ
বাড়ি নির্মাণ ঋণের ফরম
ফ্ল্যাট ক্রয় ঋণ এর ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদিঃ
ফ্ল্যাট ক্রয় ঋণ এর ফরম
প্রাপ্যতা সংক্রান্ত প্রত্যায়ন
