শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন অফলাইনে ক্লাসের সময়সূচি ২০২৬/ Online and Offline Class Schedule in Educational Institutes 2026


 

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন অফলাইনে ক্লাসের সময়সূচি ২০২৬/ Online and Offline Class Schedule in Educational Institutes 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন অফলাইনে ক্লাসের সময়সূচি ঘোষণাঃ

শিক্ষার্থীদের জন্য অনলাইন অফলাইনে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন অফলাইনে ক্লাসের সময়সূচি শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে অফলাইনে 

আর রবি, মঙ্গল, বৃহস্পতিবার অনলাইনে শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

অনলাইনে ক্লাস হবে মহানগর আর মেট্রোপলিটন এলাকাসমূহে। আগামী সোমবার থেকেই এ নির্দেশনা চালু হবে বলে আজই জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আজই শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিত হয়ে অনলাইন ক্লাস পরিচালনা করবেন। তবে, সব প্রতিষ্ঠান / বিদ্যালয়কে এতে বাধ্য করা হচ্ছে না।

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরান,যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের জ্বালানি অবস্থার প্রভাব বাংলাদেশেও জ্বালানি ঘাটতি মোকাবেলায় বিদ্যালয় ও যানবাহনের খরচের ‍কৃচ্ছতা সাধন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest
Next Post
Related Posts