ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঈদুল আযহা উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় ১১ থেকে ২১ শে মে ২০২৬



আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পৌঁছে দিতে আজ ১১্ই মে ২০২৬ থেকে দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার খন্দকার আব্দুল মুক্তাদির আগারগাওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। আগামী ২১শে মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

সারাদেশে আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত (শুক্রবার ব্যতীত)। এই বিশেষ ট্রাকসেল থেকে যে কোনো সাধারণ ভোক্তা পণ্য কিনতে পারবেন, এজন্য টিসিবির স্থায়ী ফ্যামিলি কার্ডের প্রয়োজন হবে না।

নিচে পণ্যের দাম ও প্রাপ্তিস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো:

পণ্যের দাম ও ক্রয়ের সীমা

একজন ভোক্তা সর্বোচ্চ এই পরিমাণ পণ্য কিনতে পারবেন:

পণ্যপ্রতি কেজির/লিটারের দামসর্বোচ্চ সীমা (জনপ্রতি)
ভোজ্যতেল১৩০ টাকা২ লিটার
মসুর ডাল৭০ টাকা২ কেজি
চিনি৮০ টাকা১ কেজি

কোথায় পাওয়া যাবে (ট্রাকের অবস্থান)

সারাদেশে প্রতিদিন মোট ৭২০টি ট্রাকে এই পণ্য বিক্রি করা হবে। ট্রাকগুলোর সংখ্যা যেভাবে ভাগ করা হয়েছে:

  • ঢাকা মহানগর ও জেলা: ৫০টি ট্রাক।

  • চট্টগ্রাম মহানগর ও জেলা: ২০টি ট্রাক।

  • বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলা: ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রতিটিতে ১৫টি করে ট্রাক।

  • বাকি ৫৬টি জেলা: প্রতিটি জেলায় ১০টি করে ট্রাক।



২ কোটি ৮০ লাখ উপকারভোগী এ টিসিবি পণ্য ক্রয়ের সেবা গ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রহণ করতে পারবেন। ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে নিম্ন আয়ের পরিবারের নিকট।

এছাড়াও সরকারি নির্দেশনায় টিসিবি কার্ডধারী নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।


দ্রষ্টব্য: প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন ভোক্তা পণ্য কেনার সুযোগ পাবেন। বাণিজ্যমন্ত্রী  রাজধানীর আগারগাঁও এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, রবিবার আগারগাঁওয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ কথা জানানো হয। সাধারণ খুচরা বাজারের তুলনায় সাশ্রয়ী দামে তেল, চিনি ও ডাল পেতে আপনি আপনার নিকটস্থ নির্ধারিত পয়েন্টে যোগাযোগ করতে পারেন।

Latest
Next Post
Related Posts