চুক্তিভিত্তিক নিয়োজিতদের বেতন বৃদ্ধি, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি ২০২৬ // Salary hike for contractual employees: Ministry of Finance issues notification (2026)



 নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি/স্ব-শাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত হয়েছেন বা হবেন তাঁদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি। অর্থ মন্ত্রণালয় www.mof.gov.bd হতে জারি করা হয়েছে প্রজ্ঞাপনটি। 

১লা জুলাই খ্রি: তারিখের পূর্বে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীগণের মধ্যে যাঁদের চুক্তির মেয়াদ ১লা জুলাই ২০২৬ খ্রি: তারিখের  পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত আছে সরকারের সাথে চুক্তি সংশোধন সাপেক্ষে তাঁদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের নিয়ম অনুসরণপূর্বক ১লা জুলাই ২০২৬ খ্রি: তারিখ হতে তাঁদের বেতন অনুরূপ গ্রেড ও ধাপে নির্ধারিত হবে। তাঁরা ১লা জুলাই ২০২৬ খ্রি: তারিখ হতে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর অনুচ্ছেদ ১(৩)(ক),১(৩)(খ),১(৩)(গ)[বার্ষিক বেতন বৃদ্ধি অংশ ব্যতীত] এবং ১(৩)(ঞ) অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য ভাতাদি প্রাপ্য হবেন।

১লা জুলাই ২০২৬ খ্রি: তারিখের পরে যাঁরা চুক্তিভিত্তিক পদে  নিয়োজিত হয়েছেন বা হবেন তাঁদের ক্ষেত্রে অবসর গ্রহণের অব্যহিতর পূর্বে জাতীয় বেতন স্কেলের যে গ্রেড ও ধাপে মূল বেতন প্রাপ্ত হতেন জাতীয় বেতন স্কেল ২০২৬ এর অনুরূপ গ্রেড ও ধাপের বেতন চুক্তিভিত্তিক নিয়োজিত পদের বেতন হিসেবে নির্ধারিত হবে (বিদ্যমান চুক্তি, যদি থাকে, সংশোধন সাপেক্ষে) এবং চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর অনুচ্ছেদ ১(৩)(ক), ১(৩)(খ),১(৩)(গ) [বার্ষিক বেতন বৃদ্ধি অংশ ব্যতীত] এবং ১(৩)(ঞ) অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত বেতনই হবে চুক্তিভিত্তিক নিয়োজিত পদের বেতন।

চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন হতে নির্ধারিত গ্রস পেনশন (কম্যুটেশন/সমর্পণ করার পূর্বের অংক) এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, বাদ যাবে না।

চুক্তিভিত্তিক নিয়োজিতদের বেতন বৃদ্ধি, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি ২০২৬ // Salary hike for contractual employees: Ministry of Finance issues notification (2026)

বিগত ১লা জুলাই ২০২৬ইং তারিখ থেকে জাতীয় বেতন স্কেল, ২০২৬কার্যকর হওয়ায় সরকারি / স্ব-শাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে যাঁরা চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন, হবেন তাঁদের বেতন ভাতা ও সুবিধাদি নির্ধারণ বিষয়ে সরকার নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছেন।

বিস্তারিত দেখুন:


 আরও দেখতে পারেন নিচের লিংকে:

https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-mof/2026/9/9c994e4d-0a35-45a2-9fdf-bfd82902d0a2.pdf

সরকারি/স্ব-শাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিতদের বেতন বৃদ্ধি, পে-স্কেল জুলাই ২০২৬ অনুযায়ী নতুন নির্ধারণী সংক্রান্ত প্রজ্ঞাপন

বিজ্ঞপ্তিটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

আপনি কি যেকোন ধরণের চাকুরির বিজ্ঞপ্তি খুঁজছেন? তাহলে সবার আগে সবধরণের চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Latest
Next Post
Related Posts