এমপিও শিক্ষক-কর্মচারিদের জন্য নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি // MPO Teacher's and Employees 9th Pay Scales Gazette Published

 


শিক্ষক-কর্মচারিদে এমপিওর জন্য নবম পে-স্কেল !!!

এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল এর গেজেট প্রকাশ ২০২৬

এমপিও শিক্ষক-কর্মচারিদের জন্য নবম জাতীয় পে-স্কেলের পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি। মূল জাতীয় বেতন স্কেল ২০২৬ এর আওতায় এমপিও শিক্ষক কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকলেও তাদের বেতন ভাতা কার্যকর করতে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে আলাদা সরকারি আদেশ (জিও) বা গেজেট জারি করার বাধ্যকতা রয়েছে।

এমপিও শিক্ষক-কর্মচারিদের সকল তথ্য পেতে পেইজটি ফলো দিয়ে রাখেন।

আর্থিক হিসাবের ট্রুটি ও সংশোধন 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে অর্থ বিভাগে পাঠানো অতিরিক্ত বরাদ্দের প্রাথমিক হিসাবে বড় ধরণের অসংগতি ধরা পড়েছে। নতুন স্কেল বাস্তবায়নের প্রস্তাবিত অর্থের চেয়ে বেশি বরাদ্দ প্রয়োজন হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাউশি নতুন করে সংশোধিত হিসাব তৈরি করেছে।

এমপিও শিক্ষক-কর্মচারিদের জন্য নবম পে-স্কেলের প্রজ্ঞাপনগেজেট প্রকাশের অগ্রগতি

সংশোধনী হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এবং সেখান থেকে অর্থ বিভাগে অনুমোদনের পরই চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে।

পৃথক গেজেট জারি না হওয়ায় এমপিও শিক্ষক কর্মচারীদের চলতি নভেম্বর মাসের বেতন পুরোনো স্কেল অনুযায়ী ছাড় করা হচ্ছে।

সংশোধনী হিসাব ও প্রজ্ঞাপন জারি সাপেক্ষে আগামী ডিসেম্বর মাস থেকে নতুন স্কেলে বেতন এবং বকেয়া সমন্বয়ে প্রক্রিয়া শুরু হবে।

 এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা কার্যকর করতে পৃথক সরকারি আদেশ বা প্রজ্ঞাপন (গেজেট) জারির প্রক্রিয়া বর্তমানে অর্থ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চূড়ান্ত হিসাব-নিকাশের পর্যায়ে রয়েছে।

সর্বশেষ অগ্রগতিসমূহ:

  • পৃথক প্রজ্ঞাপনের অনুরোধ: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে বেতন দিতে হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইতোমধ্যে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

  • অর্থের হিসাবে ত্রুটি ও সংশোধন: মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) থেকে শুরুতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের হিসাব পাঠানো হলেও অর্থ বিভাগের যাচাইয়ে তাতে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। অর্থ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় মাউশিকে দ্রুত নতুন করে সঠিক হিসাব তৈরির নির্দেশ দিয়েছে। সংশোধিত হিসাব তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং তা যাচাই-বাছাই শেষে পুনরায় অর্থ বিভাগে পাঠানো হবে।

  • মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের অবস্থান: মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের হিসাব একত্রিত করে অর্থ বিভাগে পাঠানোর প্রস্তুতি চলছে।

Latest
Next Post
Related Posts