নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ কবে ?

 


নবম জাতীয় পে-স্কেলের গেজেট

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ কবে ?

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি সরকারি চাকরিজীবীদের জন্য অন্যতম প্রধান একটি আলোচনার কেন্দ্রবিন্দু। সরকারের উচ্চ পর্যায়ে বর্তমানে এটি নিয়ে তোড়জোড় চলছে। সর্বশেষ তথ্যানুযায়ী গেজেট প্রকাশ ও কার্যকরের সম্ভাব্য সময় নিচে তুলে ধরা হলো। চূড়ান্ত খসড়া ও পর্যালোচনা: সাবেক বেতন কমিশনের প্রতিবেদন ও সুপারিশ প্রধানমন্ত্রীর নিকট জমা দেওয়া হয়েছে আগেই। অর্থ এবং  জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে এই খসড়া ও সচিব কমিটির সুপারিশসমূহ পর্যালোচনা করা হয়েছে।

নবম জাতীয় পে-স্কেলের গেজেট সম্ভাব্য প্রকাশের সময়: সরকারি সূত্র এবং সাম্প্রতিক ইঙ্গিত অনুযায়ী ২০২৬ সালের জুলাই মাসের শুরুতে (নতুন অর্থবছর ২০২৬-২৭ এর সঙ্গে মিলিয়ে অথবা জুলাইয়ের যেকোনো দিন পূর্নাঙ্গ গেজেট প্রকাশ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। 

নবম জাতীয় পে-স্কেলের গেজেট ধাপে ধাপে বাস্তবায়ন: জানা গেছে যে বাজেট বরাদ্দের সামঞ্জস্য রাখতে নতুন েএই পে-স্কেলটি ৩টি ধাপে বাস্তবায়িত হতে পারে। প্রথম বছরে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ (যেমন ৫০% করে এং তারপরে ভাতাসমূহ পূর্নাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

নবম জাতীয় পে-স্কেলের গেজেট এক নজরে প্রস্তাবিত স্কেল: এবারের কাঠামোতে ২০টি গ্রেড বহাল রেখেই সর্বনিম্ন গ্রেডের (২০তম গ্রেড) মূল বেতন      ৮, ২৫০ থেকে বাড়িয়ে ২০০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের (১ম গ্রেড) বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। খুব শীঘ্রই এটি অনুমোদনের জন্য চূড়ান্ত করা হবে এবং সরকারের পক্ষ হতে প্রজ্ঞাপন বা গেজেট জারি হলেই প্রকৃত তারিখটি নিশ্চিতভাবে জানা যাবে। 

Previous Post
Next Post
Related Posts