DPE Primary Teacher's Joined.
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের যোগদান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহাকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদানের তারিখ ঘোষণা করেছেন আজ ১লা আগষ্ট ২০২৬ইং তারিখে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন।
তিনি জানান সরকার প্রাথমিক ও গণশিক্ষায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকগণের যোগদান অক্টোবর মাসের ২৯ তারিখে নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করছে। যোগদানের পরপরই তাদের পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তদন্ত ও বিভিন্ন কারণে নিয়োগ কার্যক্রম বিলম্বিত হলেও অক্টোবর ২৯শে অক্টোবর তারিখে তাদের যোগদান করা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যোগদানের পর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন সম্পন্ন করে খুব শীঘ্রই পর্যায়ক্রমে পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।
