এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ । শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটির বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষাকেন্দ্র ২০২৬ এর সব কেন্দ্র সচিবকে পাঠানো হয়েছে। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)’র পরীক্ষার প্রবেশপত্র ৫ ও ৬ই এপ্রিল নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরীক্ষার শাখা থেকে বিতরণ করা হবে।
কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষকের স্বাক্ষর সত্যায়িতসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর টাঙ্গাইল কেন্দ্র সচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ই এপ্রিল। মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, ফরিদপুর, নরসিংদি, শরিয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, কেন্দ্র সচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৬ই এপ্রিল।
কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হবে ৭ই এপ্রিল।
তাই, রেজিষ্ট্রেশন ফরম সংশোধনীর আবেদনপত্র চলতি মাসের ৩০ তারিখের মধ্যে নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায়, পরীক্ষায় কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে শিক্ষা প্রতিষ্ঠান দায়ী থাকবেনা।
পরীক্ষার্থীদের নাম, পিতা ও মাতার নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, কোনো প্রকার সংশোধনের প্রয়োজন হলে ভুলের বিবরণ, সঠিক যা হবে তা ছকের মাধ্যমে লিখে আবেদন করতে হবে। ৫ই এপ্রিলের পূর্বে সংশোধন করতে হবে।
