নবম পে স্কেলের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন সরকারি কর্মকর্তা কর্মচারি কল্যান সমিতি
আগামী ১১ই জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ করা হবে। প্রায় ৯ লাখ কোটি টাকার এই বিশাল বাজেটে সরকারি কর্মচারিদের ভাগ্যে কী রয়েছে? দীর্ঘ ১১ বছর ধরে পে-স্কেলের জন্য সরকারের কাছে বিভিন্নভাবে দাবি করে আসছে সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ। এখন সরকারি কর্মচারীগণ আন্দোলন চায় না। শান্তিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চায়। এ সাক্ষাৎ শুধুমাত্র নবম পে-স্কেলের জন্য।
সরকারি কর্মচারীগণ বৈষম্যমুক্ত একটি নতুন পে স্কেল চায়। সে লক্ষ্যে আজ ২৯-০৩-২০২৬ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি আবেদন জমা দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারি কল্যান সমিতির আহ্বায়ক জনাব আব্দুল মালেক এর নেতৃত্বে একটি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছেন ২২ লক্ষ সরকারি কর্মচারীর পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারি কল্যান সমিতি ইতোপূর্বে নবম পে স্কেলের জন্য স্বারক লিপি জমা দিয়েছিলেন।
নবম পে স্কেলের বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারিরা প্রধানমন্ত্রী বরাবর সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। দাবির মধ্যে ১৪ অনুপাতে ১২টি গ্রেড সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশের দাবি অন্যতম। বৈষম্যহীন বেতন কাঠামোর দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর সাক্ষাতের আবেদন করেছেন।

.jpg)