সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আশা রয়েছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে পে স্কেল
Government officials and employees hope for pay scale in the 2026-2027 budget
বর্তমানে মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে সরকারের ওপর চরম অর্থনৈতিক চাপ রয়েছে। ফলে, ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত নবম পে-স্কেল 9th pay scale একবারে বাস্তবায়ন কতখানি সম্ভব হবে. তা নিয়ে সংশয় রয়েছে।
অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, সরকারি চাকরিজীবীদের এই নতুন বেতন কাঠামো এখনই পুরোপুরি দেওয়া সম্ভব নয়; বরং এটি ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকার পে-স্কেল pay scale ইস্যুটি রিভিউ করার ঘোষণাও দিয়েছে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পে-স্কেলের জন্য বরাদ্দকৃত ৪০ হাজার কোটি টাকার একটি বড় অংশ ফ্যামিলি কার্ড ও জ্বালানি তেলের ভর্তুকিতে ব্যয় হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১১ই জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ করা হবে। প্রায় ৯ লাখ কোটি টাকার এই বিশাল বাজেটে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে, এই বাজেটে বহুল প্রতীক্ষিত পে স্কেলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে কি না, তা নিয়ে দ্ধিধায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।
দীর্ঘদিন নতুন পে স্কেল New pay scale না হওয়া এবং সুপারিশ বাস্তবায়নে বিলম্বের কারণে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাপা অসন্তোষ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত সিদ্ধান্ত না এলে আন্দোলন বা অস্থিরতা তৈরি হতে পারে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় উদ্যোগ ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের সুপারিশ। তবে নতুন সরকার গঠনের পর েএ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় এক ধরণের নিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই বরাদ্দকৃত ৪০ হাজার কোটি টাকা অন্য খাতে ব্যয়ের খবরে আস্থাহীনতা বাড়ছে সরকারি কর্মচারীদের মাঝে। চলমান ইরান সংকট ও বৈশ্বিক উত্তেজনা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
তবে সকল কিছুর পরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আশা রয়েছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে পে স্কেল pay scale বাস্তবায়নের দিকে।
১১ বছর পূর্বের বেতন কাঠামো দিয়ে বর্তমান বাজারের মাসব্যাপী খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সকল নিত্যপণ্যের ব্যয়সহ যাবতীয় খরচাদি তুলনামূলক বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে। তাই, বর্তমান সরকারের নিকট জনগণের প্রত্যাশা বাজারদর অনুযায়ী বেতন কাঠামোর উন্নতি হোক আগামী ২০২৬-২৭ অর্থবছরেই।
