সরকারি চাকরিজীবীদের জন্য ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে গৃহনির্মান ঋণ !! Home Construction Loans through Banking Management for Government Employees !!
সরকারি চাকরিজীবীদের জন্য ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে গৃহনির্মান ঋণ !! Home Construction Loans through Banking Management for Government Employees !! সরকারি চাকরিজীবীগণ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ বা ফ্ল্যাট ক্রয় ঋণ নিতে পারবেন। এই ঋণে সুদের হার ৯% যার মধ্যে ঋণ গ্রহীতার দিতে হবে ৫% এবং ভর্তুকি দিবে ৪%। এই ঋণের মেয়াদ ২০ বছর। এই ঋণে জমির মূল্যসহ ৯০% পর্যন্ত অর্থায়ণ সুবিধা পাওয়া যায়। সরকারি চাকুরিজীবীদের জন্য ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ পেতে অগ্রণী ব্যাংক, সোনালি ব্যাংক, রুপালি ব্যাংকসহ বিভিন্ন রাষ্ট্রয়াত্ত ও সরকারি ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
গৃহনির্মাণ ঋণের প্রধান শর্তাবলীঃ
ঋণের পরিমাণঃ সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত
সুদের হারঃ ৯% (যা ঋণগ্রহীতা ৫% আর বাকি ৪% সরকার বহন করে)
মেয়াদঃ সর্বোচ্চ ২০ বছর (গ্রেসপিয়ডসহ)
যোগ্যতাঃ স্থায়ী সরকারি কর্মচারি (স্বায়ত্ত্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারিরা ও অন্তর্ভুক্ত)
সুবিধাঃ জমি বা ফ্ল্যাট কেনার ৯০% পর্যন্ত ব্যাংক অর্থায়ন করে।
আবেদন প্রক্রিয়াঃ অনলাইনের মাধ্যমে অগ্রণী ব্যাংক, সোনালি ব্যাংক, রুপালি ব্যাংকসহ বিভিন্ন রাষ্ট্রয়াত্ত ও সরকারি ব্যাংকের ওয়েবসাই্ট এ প্রাথমিক আবেদন ও পরে সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। নির্ধারিত আবেদন ফরম
২। বেতনের পে-ফিক্সিশন
৩। জাতীয় পরিচয়পত্র
৪। জমির মালিকানা দলিল ও কাগজপত্র
৫। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এগ্রিমেন্ট কপি
৬। সর্বশেষ জিপিএফ (জিপি ফান্ডের শেষ প্রত্যয়ণপত্র কপি)
৭। চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত প্রমাণপত্র
Home Construction Loans through Banking Management for Government Employees !! সরকারি চাকরিজীবীদের জন্য ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে গৃহনির্মান ঋণ
সাময়িক অনুমোদন পত্র/মঞ্জুরিপত্র (বাড়ি নির্মান)/ জমিক্রয়সহ (বাড়ি নির্মানসহ) যে সকল কাগজপত্র প্রয়োজন বিস্তারিত দেওয়া হলো।
Home Construction Loans through Banking Management for Government Employees !! সরকারি চাকরিজীবীদের জন্য ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে গৃহনির্মান ঋণ
সাময়িক অনুমোদনপত্র (ফ্ল্যাটক্রয়/তৈরি বাড়ি ক্রয়) ঃ আপনি যদি ফ্ল্যাট ক্রয় করতে চান অথবা তৈরি বাড়ি ক্রয় করতে চান তাহলে এ সকল কাগজপত্র আপনার প্রয়োজনীয়।
