শনিবার একটানা ৯ঘণ্টা বিদ্যুৎ থাকবেনা
শনিবার একটানা ৯ঘণ্টা বিদ্যুৎ থাকবেনা । জরুরি কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় শনিবার ২৫/০৪/২০২৬ ইং তারিখে টানা ৯ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় আবাসিক প্রকৌশলী (পিডিবি) কার্যালয় থেকে জানানো হয়েছে আগামী ২৫শে এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
৩৩ কেবি বিদ্যুৎ লাইনের মেরামত সংস্কার কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করা হবে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য উক্ত েএলাকার বাসিন্দাদের নিকট দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে সিলেটের বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের েএক বিজ্ঞপ্তিতে জানানো হয় জরুরি বিদ্যুৎ মেরামত ও লাইন উন্নয়ন কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটোলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটোলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশে বিদ্যুৎ থাকবেনা। লাভলী রোড, তপবান আবাসিক এলাকা, সুরমা আবাসিক এলাকা লেক সিটি, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, আখরা গলি, বাগবাড়ি পার্শ্ববর্তী এলকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়নের কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
