নবম জাতীয় পে-স্কেলে বেসিকের ৫০% বৃদ্ধি পাওয়ার পর আপনার বেতন কত, বিস্তারিত তথ্য দেখুন

 


নবম জাতীয় পে-স্কেলে  বেসিকের ৫০% বৃদ্ধি পাওয়ার পর আপনার বেতন কত, বিস্তারিত তথ্য দেখুন

নবম জাতীয় পে-স্কেল নিয়ে এই ধরণের হিসাব ইদানিং সামাজি যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের ফিক্সেশন (বেতন নির্ধারণ) কেমন হতে পারে, তা জানার জন্য আগ্রহ সবারই রয়েছে।

তবে, মূল প্রশ্ন হলো, বেসিকের ৫০% বৃদ্ধি পাওয়ার পর বেতন কত হবে? - এটি সরাসরি এক কথায় নির্দিষ্ট করে বলা সম্ভব হবে তখনই যখন মূল বেসিক জানা থাকবে। কেননা, একেক সরকারি চাকুরিজীবীর গ্রেড ও কর্মবছর অনুযায়ী প্রত্যেকের বেতন গ্রেড ও অন্যান্য ভাতাদি আলাদা আলাদা।

সেক্ষেত্রে প্রতিজনের মূল বেসিকের সাথে ৫০% যোগ করুন, এই যোগফলই হবে আপনার নতুন প্রাপ্ত মূল বেসিক। আর বর্তমানে ভাতাদিসহ যা সর্বমোট যা টাকা পান সেগুলোর সবই ঠিক থাকবে, শুধুমাত্র তা থেকে মহার্ঘ ভাতাটি বিয়োগ বা সমন্বয় করলেই একদম সঠিক প্রাপ্ত সর্বমোট টাকার হিসেব করতে পারবেন। 

ফিক্সেশনের সাধারণ নিয়ম:

যদি সরকার কোনো ধাপে বেসিকের ৫০% বৃদ্ধি বা ১০০% বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করে, তবে নতুন মূল বেতন বের করার সময় সাধারণত বর্তমান (মূল বেতন)  + (৫০%) = নতুন মূল বেতন।

সর্বমোট ভাতাদি থেকে মহার্ঘ ভাতা বাদ দিয়ে সব ঠিক থাকবে আপাতত।

৯ম পে-স্কেল (প্রস্তাবিত) এর মূল হাইলাইটস কমিশনের পক্ষ থেকে যে খসড়া প্রস্তাবনা  বা সুপারিশ করা হয়েছে, তার প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো (যা গেজেট ‍প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে):

  • গ্রেড সংখ্যা : ৮ম পে-স্কেলের মতো এবারও মোট ২০ টি গ্রেড বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
  • সর্বনিম্ন সর্বোচ্চ বেসিক: সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ ২০-তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গেডের অর্থাৎ ১ম গ্রেডের মূল বেতন এক লাখ ৬০ হাজারে উন্নীত করা হয়েছে।
  • অন্যান্য ভাত: মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিশেষ করে ১১-২০ গ্রেডের কর্মচারীদের টিভিন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

জরুরী নোট: ইউটিউব বা ফেসবুকের ভিডিওগুলো মূলত সম্ভাব্য খসড়া ও পে-কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে তৈরি। সরকারের পক্ষ থেকে বাজেট ও চূড়ান্ত গেজেট প্রকাশ না ওহয়া পর্যন্ত যেকোনো ফিক্সেশনের হিসাবই আনুমানিক। চূড়ান্ত হিসাবটি পেতে আমাদের সরকারি প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার বর্তমান গ্রেড এবং বেসিক জানা থাকলে একটি আনুমানিক ধারণা তৈরি করা সহজ হতে পারে। সরকারি চূড়ান্ত সিদ্ধান্তের পর অনলাইন পে-ফিক্সেশন পোর্টালে আপনার জাতীয় পরিচয়পত্র ও ভেরিফিকেশন নম্বর দিয়ে খুব সহজেই একদম নিখুঁত হিসাবটি দেখে নিতে পারেন।

Previous Post
Next Post
Related Posts