থেমে নেই পে-স্কেল কার্যক্রম। শেষ মুহূর্তে যে সব চূড়ান্ত হলো
থেমে নেই পে-স্কেল কার্যক্রম। শেষ মুহূর্তে যে সব চূড়ান্ত হলো !! অবশেষে বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল।যা বাস্তবায়নের জন্য কায়ক্রম চলমান। চূড়ান্ত করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের জন্য বরাদ্দ রাখা হচ্ছে।
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পণা করা হয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের চাকুরিজীবীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ বৃদ্ধির গুঞ্জনও রয়েছে। নবম পে-স্কেল নিয়ে গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা, এটি ৫০ শতাংশ বৃদ্ধি হলে দাঁড়াবে ১ লক্ষ ১৭ হাজার টাকা। ২য় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে হবে ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা বেড়ে হবে ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা।
৪র্থ গ্রেডের বেতন ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকা থেকে ১ লাখ ছয় হাজার ৮০০ টাকা, ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা থেকে বেড়ে দাড়াবে ৬৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ৪ হাজার ৪৭৫ টাকা। ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৫৩ হাজার ২৫০ থেকে ১ লাখ ৫১৫ টাকা।৭ম গ্রেডের ২৯ হাজার টাকা থেকে ৬৩ হাজার ৪১০ টাকা বেড়ে হবে ৪৩ হাজার ৫০০ থেকে ৯৫ হাজার ১১৫ টাকা।৮ম গ্রেডে ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩৪ হাজার ৫০০ থেকে ৮৩ হাজার ২০৫ টাকা।৯ম গ্রেডের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেড়ে হবে ৩৩ হাজার থেকে ৭৯ হাজার ৫৯০ টাকা। ১০ম গ্রেডে ১৬০০০ থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেড়ে দাঁড়াবে ২৪ হাজার থেকে ৫৭ হাজার ৯৬০ টাকা।
১১ থেকে ২০ গ্রেডের বর্তমান মূল বেতনের ওপর ৫০% বৃদ্ধি করা হলে ১১ তম গ্রেডের বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ বেড়ে হবে ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা, ১২-তম গ্রেডের ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার ৯৫০ থেকে ৪০ হাজার ৯৫০ টাকা, ১৩-তম গ্রেডে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে ১৬ হাজার ৫০০ থেকে ৩৯ হাজার ৮৮৫ টাকা। ১৪ গ্রেডের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা বেড়ে হবে ১৫ হাজার ৩০০ থেকে ৩৭ হাজার ২০ টাকা। ১৫-তম গ্রেডের ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৪ হাজার ৫৫০ থেকে ৩৫ হাজার ২৩৫ টাকা।
১৬-তম গ্রেডের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৯৫০ থেকে ৩৩ হাজার ৭৩৫ টাকা। ১৭-তম গ্রেডের ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৫০০ থেকে ৩২ হাজার ৭০০ টাকা। ১৮-তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৩ হাজার ২০০ থেকে ৩১ হাজার ৯৯৫ টাকা। ১৯-তম গ্রেডে ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা বৃদ্ধি পেয়ে হবে ১২ হাজার ৭৫০ থেকে ৩০ হাজার ৮৫৫ টাকা। ২০-তম গ্রেডের ৮ হাজার ২৫০ থেকে ২০হাজার ১০ টাকায় বেড়ে দাড়াবে ১২ হাজার ৩৭৫ থেকে ৩০ হাজার ১৫ টাকা।
