টিসিবি নীতিমালা ২০২৫, ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নিয়োগ ২০২৫

 


টিসিবি নীতিমালা ২০২৫

ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নিয়োগ ২০২৫ 

দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশে এককোটি ফ্যামিলী কার্ডধারী উপকারভোগী পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ও ভর্তূকি মূল্যে টিসিবি বিক্রয় করে। এ ছাড়াও জরুরি বিশেষ প্রয়োজনে সিটি কর্পোরেশন ও পৌরসভায় তুলনামূলক দারিদ্র পীড়িত এলাকায় ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রয় করে এ বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য টিসিবি সারাদেশে ডিলার নিয়োগ করে এ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ডিলার নিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। 

ডিলার নিয়োগে অধিকতর স্বচ্ছতা ও ডিলারদের জবাবদিহিতা নিশ্চিতকল্পে ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা - ২০২৫ প্রণয়ন করা আবশ্যক।

১। এ নীতিমালা টিসিবি’র ডিলার নিয়োগ ও ব্যবস্থাপণা নীতিমালা ২০২৫ নামে অভিহিত হবে।  

২। এলাকাভিত্তিক ডিলার নিয়োগঃ 

(ক) সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডের জন্য একজন এবং পৌরসভা সিটি কর্পোরেশন এলাকা ব্যতিত অন্য অন্য অঞ্চলের জন্য একজন ডিলার নিয়োগ করা যেতে পারে। তবে কোনো ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকার ওয়ার্ডের উপকারভোগী পরিবারের সংখ্যা ১৫০০ বা এর বেশি হলে ঐ ইউনিয়ন বা ওয়ার্ডের জন্য একাধিক ডিলার নিয়োগ করা যাবে। সে ক্ষেত্রে স্থানীয় প্রশাসন পণ্য বিক্রয়ের সুবিধার্থে ডিলারদের অধিক্ষেত্র নির্ধারণ করবেন। 

(খ) ইউনিয়ন বা ওয়ার্ডে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসকারীদের মধ্য থেকে ঐ ইউনিয়ন/ওয়ার্ডের জন্য ডিলার নিয়োগ করতে হবে। তবে, সংশ্লিষ্ট ইউনিয়ন/ওয়ার্ডের স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসকারিদের মধ্য থেকে উপযুক্ত কাউকে না পাওয়া গেলে পার্শ্ববর্তী অন্য ইউনিয়নের বা ওয়ার্ডের স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসকারিদের মধ্য থেকে ডিলার নিয়োগ করা যাবে। 

৪। ডিলারের জন্য আবেদনের যোগ্যতাঃ

(ক) জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কমপক্ষে ১৮ বছর বয়সী বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে; তবে, নিম্নে বর্ণিত ব্যক্তি বা ব্যক্তি শ্রেণী ডিলার নিয়োগের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন নাঃ

সরকারি কর্মচারী, বেসরকারি চাকুরিজীবী ও নির্বাচিত জনপ্রতিনিধি;

আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোন সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান কর্তৃক কালো তালিকাভুক্ত ঠিকাদার বা ডিলার কিংবা সরবরাহকারী।

(খ) আর্থিকভাবে স্বচ্ছল হতে হবে। ডিলার হিসেবে নিয়োগের আবেদনের তারিখের পূর্ববর্তী ছয় মাসের ব্যাংকের আর্থিক লেনদেনের প্রমাণক নুন্যতম পাঁচ লক্ষ টাকা।

(গ) ইউনিয়নের বড় হাটে বা বাজারে সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বা ভাড়াকৃত দোকান থাকতে হবে। কোনো ইউনিয়নের বড় বাজার বা হাট না থাকলে অধিকাংশ উপকারভোগীদের সংগ্রহের জন্য সুবিধাজনক স্থানে নিজস্ব অথবা ভাড়াকৃত দোকান বা বিক্রয়স্থল থাকতে হবে। 

(ঘ) পৌরসভা ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনগণের জন্য সুবিধাজনক স্থানে সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব দোকান বা ভাড়াকৃত দোকান থাকতে হবে। বিক্রয়স্থল কমপক্ষে ১০ মেট্রিকটন খাদ্যপণ্য মজুদ ও সংরক্ষণের সুব্যবস্থাসহ পাকা মেঝে এবং খাদ্য পণ্যের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সংরক্ষণের উপযোগী হতে হবে। 

(ঙ) আবেদনকারীকে একজন প্রকৃত মুদি ব্যবসায়ী হতে হবে। ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক।

ডিলার নিয়োগ পদ্ধতিঃ 

(ক) ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে বহুল প্রচারিত একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করতে হবে। এছাড়াও টিসিবি’র নিজস্ব ওয়েবসাইট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার করতে হবে। 

(খ) টিসিবির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম টিসিবির ওয়েবসাইট tcb.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। তবে, টিসিবি কর্তৃক এ সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হলে উক্ত প্লাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। 

(গ) আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজ সংযুক্ত করতে হবে;

  • সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • জাতীয় পরিচয়পত্র/এনআইডির কপি।
  • ট্রেড লাইসেন্সের কপি।
  • ব্যাংক সলভেন্সি।
  • দোকান ভাড়ার দলিল/ মালিকানার প্রমাণক।
  • ভ্যাট নিবন্ধন পত্র (যদি থাকে)।
  • ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর অনুকূলে আবেদন ফি বাবদ ৫,০০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (আবেদন ফিসহ) আবেদনের সাথে জমা দিতে হবে।
  • আবেদন কোনো ক্রমেই ডিলারশীপ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না।

ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নিয়োগ ২০২৫

























Previous Post
Next Post
Related Posts