Fixation by Gov. Staff
আইবাস++ (Integrated Budget and Accounting System) পোর্টালের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেলের পে-ফিক্সেশন সম্পন্ন করার জন্য বিস্তারিত নিয়ম দেখুন,
আ্ইবাস++ এ প্রবেশ করে আপনার বেতন আপডেট করার বিস্তারিত তথ্যঃ
প্রয়োজনীয় তথ্য ও পূর্বপ্রস্তুতিঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) NID নম্বর এবং জন্ম তারিখ
আইবাস++ সিস্টেমে নিবন্ধিত মোবাইল নম্বর (ম্যাসেজে ওটিপি নম্বর প্রাপ্তির জন্য)
প্রমোশন/টাইমস্কেল/উচ্চতর গ্রেডের আদেশ (প্রয়োজন হলে)
চাকরির বর্তমান বেতনের তথ্য, বর্তমান গ্রেড, শেষ আহরিত মূল বেতনে তথ্য জানা।
Government Staffs 9th Pay Scale 2026, iBAS++ Input, Update
সরকারী চাকরিজীবীগণ নিজেদের ইউজার আইডিতে লগইন করুন, নবম পে-স্কেলের বেতন আপডেট করতে প্রথমে যে কোনো ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করে ibas.fixation.gov.bd টাইপ করে এন্টান বাটনে ক্লিক করে লগইন করুন।
প্রবেশিত পেইজের পে-ফিক্সশন ২০২৬ সরকারি চাকরিজীবির তথ্য যেমন: জাতীয় পরিচয়পত্র নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর টাইপ করুন। যেমনঃ
নবম জাতীয় পে-স্কেলে নতুন বেতন কাঠামোয় iBAS++ সিস্টেমে আপনামে স্বাগতমঃ
আইবাস++ পোর্টালে প্রবেশpayfixation.gov.bd বা iBAS++ সাইটiBAS++ পোর্টালে গিয়ে Fixation/পে-ফিক্সেশন মেনুতে প্রবেশ করুন।শর্তাবলীতে সম্মতি প্রদান করে `Next` ক্লিক করুন।
আবেদনের ধরণ নির্বাচন
online pay Fixation
Pay Fixation অপশন থেকে "9th Pay Scale Fixation"/নবম বেতন স্কেল নির্ধারণ এ ক্লিক করুন।
পরিচয় যাচাইকরনঃ
NID, OTP যাচাই
এনআইডি, মোবাইল নম্বর দিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
আপনার নম্বর, জন্ম তারিখ এবং ভেরিফিকেশন কোড দিয়ে প্রবেশ করুন।
আপনার নিবন্ধিত মোবাইল নম্বর দিলে, ম্যাসেজের ওটিপি কোডটি পোর্টালে দিয়ে লগইন করুন।
চাকরি ও বেতনের তথ্য এন্ট্রি
বর্তমান বেতন স্কেলের শেষ আহরিত মূল বেতন সঠিক দিতে হবে।
বর্তমান পদবী, মূল বেতন, সার্ভিস বুক বা রেকর্ডের তথ্য অনুযায়ী বিগত পদোন্ততি, উচ্চতর স্কেলের তথ্য উল্লিখত স্থানে ইনপুট দিন।
সকল তথ্য ইনপুট দেওয়া হলে আইবাস++ সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নবম-পে স্কেলে নির্ধারিত নতুন মূল বেতন প্রদর্শন করবে।
আবেদন সাবমিট ও অফিস কর্তৃক যাচাইঃ
সকল তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট করুন।
সাবমিট করার পর আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরের বেতন যাচাইকরণ অফিসার কর্তৃক এবং হিসাবরক্ষণ অফিসে অনলাইন যাচাই এবং পর্যবেক্ষণ করা হবে।
ভেরিফিকেশন কপি ডাউনলোড ও সার্ভিস বুকে অন্তর্ভূক্তিকরণঃ
হিসাবরক্ষণ কাযালয় থেকে অনুমোদন হলে অনলাইন সিস্টেমে অটোমেটিক ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। এই পে-ফিক্সেশন শীটটি প্রিণ্ট করে সার্ভিস বুক- এ সংরক্ষণ করতে অফিসার কর্তৃক স্বাক্ষর করিয়ে নিতে হবে।
উল্লেখ্য, বিদেশে অবস্থানরত কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে ওপিটি প্রেরণের সুবিধা রয়েছে।
.jpg)