সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল (ত্রয়োদশ সংশোধনী) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পুর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। যার রায় ১৫ মার্চ ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে।১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী প্রধান উপদেষ্টা হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।
তবে, এখন সংখ্যাগরিষ্ঠতার আলোকে সংসদ যদি সরকার ব্যবস্থায় পরিমার্জন বা পরিবর্তন করে তাহলে ভিন্নতা হতে পারে বলে মত দিয়েছেন আইনজীবীরা। বাংলাদেশের সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্নবহার করে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের পুর্নাঙ্গ ৭৪ পৃষ্ঠার রায় ১৫ই মার্চ সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সুপ্রীম কোর্টের আপীল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুর্নবহাল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছে।
বিচারপতি ডাক্তার সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এই রায় দেন। যা ২০১১ সালে বাতিলের রায়কে ত্রুটিপূর্ণ বলে গণ্য করেন। এই ব্যবস্থা আগামী ১৪শ নির্বাচন থেকে কার্যকর হবে।
ত্রয়োদশ সংশোধনী পুনরায় কার্যকর করায় নির্দলীয় সরকার ব্যবস্থা সাংবিধানিক বৈধতা পেলো।
