নবম পে-স্কেল এর দাবি ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
সরকারি কর্মকর্তাদের এই ন্যায্য অধিকার আদায়ে শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সোচ্চার ছিল।নবম পে-স্কেল বাস্তবায়নের আন্দোলনেও সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার ২রা এপ্রিল দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে শিক্ষকসহ বিভিন্ন পেশায় সরকারি ও আধা সরকারি প্রায় ২২ লক্ষ চাকরিজীবী রয়েছেন। তাদের বেতন সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল ১১ বছর আগে। অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন হয়েছিল ২০১৫ সালে। অথচ গত ১১ বছরে ৫০ শতাংশেরও বেশি মূল্যস্ফীতি হয়েছে।
এমন পরিস্থিতিতে বর্তমান জীবনমান ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
বিবৃতিতে আরো বলা হয়, দীর্ঘদিন বেতন না বাড়ায় সরকারি চাকরিজীবীর বিপুল সংখ্যক ব্যক্তি ও তাদের পরিবার বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চরম হিমশিম খাচ্ছে।
এতে আরো বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে গত অন্তর্বর্তী সরকারের সময়ে নবম জাতীয় বেতন-কমিশন গঠন করা হয়। তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ১৪৮টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে গত ২১শে জানুয়ারি নবম বেতন কমিশনের প্রস্তাব প্রদান করেন। কিন্তু তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।
সরকারি কর্মকর্তা কর্মচারিদের এই ন্যায্য অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শুরু থেকেই সোচ্চার ছিল। এখন লিখিতভাবেও এ দাবি জানিয়েছেন।
