নবম জাতীয় পে-স্কেলে ৮ম পে-স্কেলের তুলনায় কোন গ্রেডে কত বৃদ্ধি হচ্ছে বিস্তারিত তথ্য //How much increase is being made in which grade 9th National Pay-Scale compared to the 8th Pay-Scale details information.
নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে জাতীয় পে-কমিশন ২০২৫ এর গঠিত সচিব কমিটির সুপারিশ পর্যালোচনা করে একটি চুড়ান্ত রূপরেখা নির্ধারণ করেছে। কমিটির বড় সিদ্ধান্ত হলো অর্থনীতির বাস্তবতায় নতুন পে-স্কেলটি একযোগে নয় বরং আগামী ১লা জুলাই ২০২৬ তারিখে (তিনটি ধাপে) [তিনটি অর্থবছরে] বাস্তবায়ন করা হবে।
অষ্টম পে-স্কেল (২০১৫)- এর তুলনায় নবম পে-স্কেলের মূল বেতন গড়ে ১০৫% থেকে শুরু করে নিম্ন গ্রেডগুলোতে ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ অনুপাত আগে ১ঃ৯.৪ থেকে কমিয়ে ১ঃ৮ অনুপাত করা হয়েছে।
অষ্টম ও নবম পে-স্কেলের প্রধান গ্রেড ভিত্তিক মূল বেতনের তুলনামূলক চিত্র এবং বৃদ্ধির পরিমাণ নিচে দেওয়া হলোঃ
গ্রেড ভিত্তিক মূল বেতন ও বৃদ্ধির তুলনামূলক ছকঃ
|
গ্রেড সংখ্যা
|
৮ম পে-স্কেল (বিদ্যমান মূল বেতন)
|
৯ম পে-স্কেল (বিদ্যমান মূল বেতন)
|
বৃদ্ধির পরিমাণ
|
বৃদ্ধির হার
|
|
১ম গ্রেড
|
৭৮,০০০ টাকা
|
১,৬০,০০০ টাকা
|
৮২,০০০ টাকা
|
১০৫%
|
|
২য় গ্রেড
|
৬৬,০০০ টাকা
|
১,৩২,০০০ টাকা
|
৬৬,০০০ টাকা
|
১০০%
|
|
৩য় গ্রেড
|
৫৫,৫০০ টাকা
|
১,১৩,০০০ টাকা
|
৫৭,৫০০ টাকা
|
১০৩.৬%
|
|
৪র্থ গ্রেড
|
৫০,০০০ টাকা
|
১,০০,০০০ টাকা
|
৫০,০০০ টাকা
|
১০০%
|
|
৫ম গ্রেড
|
৪৩,০০০ টাকা
|
৮৬,০০০ টাকা
|
৪৩,০০০ টাকা
|
১০০%
|
|
৬ষ্ঠ
গ্রেড
|
৩৫,৫০০ টাকা
|
৭১,০০২ টাকা
|
৩৫,৫০২ টাকা
|
১০০%
|
|
৭ম গ্রেড
|
২৯,০০০ টাকা
|
৫৮,০০০ টাকা
|
২৯,০০০ টাকা
|
১০০%
|
|
৮ম গ্রেড
|
২৩,০০০ টাকা
|
৪৭,২০০ টাকা
|
২৪,২০০ টাকা
|
১০৫.২%
|
|
৯ম গ্রেড
|
২২,০০০ টাকা
|
৪৫,১০০ টাকা
|
২৩,১০০ টাকা
|
১০৫%
|
|
১০ম গ্রেড
|
১৬,০০০ টাকা
|
৩২,০০০ টাকা
|
১৬,০০০ টাকা
|
১০০%
|
|
১১-তম গ্রেড
|
১২,০০০ টাকা
|
২৫,০০০ টাকা
|
১২,৫০০ টাকা
|
১০০%
|
|
১২-তম গ্রেড
|
১১,৩০০ টাকা
|
২৪,৩০০ টাকা
|
১৩,০০০ টাকা
|
১১৫%
|
|
১৩-তম গ্রেড
|
১১,০০০ টাকা
|
২৪,০০০ টাকা
|
১৩,০০০ টাকা
|
১১৮%
|
|
১৪-তম গ্রেড
|
১০,২০০ টাকা
|
২৩,৫০০ টাকা
|
১৩,৩০০ টাকা
|
১৩০%
|
|
১৫-তম গ্রেড
|
৯,৭০০ টাকা
|
২২,৮০০ টাকা
|
১৩,১০০ টাকা
|
১৩৫%
|
|
১৬-তম গ্রেড
|
৯,৩০০ টাকা
|
২১,৯০০ টাকা
|
১২,৬০০ টাকা
|
১৩৪%
|
|
১৭-তম গ্রেড
|
৯,০০০ টাকা
|
২১,৪০০ টাকা
|
১২,৪০০ টাকা
|
১৩৭.৭%
|
|
১৮-তম গ্রেড
|
৮,৮০০ টাকা
|
২১,০০০ টাকা
|
১২,২০০ টাকা
|
১৩৮%
|
|
১৯-তম গ্রেড
|
৮,৫০০ টাকা
|
২০,৫০০ টাকা
|
১২,০০০ টাকা
|
১৪১%
|
|
২০-তম গ্রেড
|
৮,২৫০ টাকা
|
২০,০০০ টাকা
|
১১,৭৫০ টাকা
|
১৪২.৪%
|
মূল বেতনের বাইরে অন্যান্য :-
১। ভাবভিত্তিক বাস্তবায়নঃ প্রথম দুই অর্থবছরে বর্ধিত মূল বেতনের অংশ (যেমন প্রথম বছরে ৫০%) এবং তৃতীয় বছরে গিয়ে ভাতাগুলোর সম্পূর্ণ কার্যকর করা হবে।
২। ভাতা বৃদ্ধিঃ টিফিন ভাতা বর্তমানে ২০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। এছাড়া, বৈশাখী ভাতা মুল বেতনের ২০% শতাং থেকে বাড়িয়ে ৫০% করা হয়েছে।
৩। স্বাস্থ্য বীমা ও অন্যান্যঃ সরকারি চাকুরিজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খরচে স্বাস্থ্যবীমা চালু এবং প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিমাসে অতিরিক্ত ২০০০ টাকা (সর্বোচ্চ দুই সন্তানের জন্য) ভাতা প্রদান করা হবে।
৪। পেনশনভোগীদের সুবিধাঃ যাদের পেনশন ২০ হাজার টাকার নিচে তাদের ক্ষেত্রে ১০০% পর্যন্ত এবং উচ্চ পেনশনের ক্ষেত্রে ৫৫% থেকে ৭৫% পর্যন্ত বৃদ্ধি করা হবে।
চলতি জুন মাসের মধ্যে এ নতুন পে-স্কেলের চুড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। (যা প্রস্তাবিত রয়েছে)